Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়ান শটার, কার্তুজ সহ হাবড়ায় গ্রেপ্তার

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিস। ধৃতের নাম শাহারুল মণ্ডল। তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

ওয়ান শটার, কার্তুজ সহ হাবড়ায় গ্রেপ্তার
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিস। ধৃতের নাম শাহারুল মণ্ডল। তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে হাবড়ার বদর এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করছিলেন শাহারুল। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিসে পুলিস সেখান থেকেই শাহারুলকে আটক করে। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তিনি কার কাছ থেকে সংগ্রহ করেছিলেন, আর সেগুলি কোথায় পাচারের ছক ছিল, তা খতিয়ে দেখছে পুলিস। অন্যদিকে, বেআইনিভাবে দেশি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিস। শুক্রবার রাতে ব্যাগ ভর্তি দেশি মদের বোতল নিয়ে বাড়ি যাচ্ছিলেন অরবিন্দ মধু। হাবড়ার আশরাফাবাদের কাছে তাঁর ব্যাগ থেকে ২৪টি দেশি মদের বোতল উদ্ধার করে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ