Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আট বছর আগে কালনায় দু’জনকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত ১ অভিযুক্ত

আট বছর আগে কালনায় দু’জনকে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত ১ অভিযুক্ত
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: আট বছর আগে কালনা শহরে ছেলেধরা গুজবে দু’জনকে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় কয়েকজনের যাবজ্জীবন সাজা হয়। তবে, তিন অভিযুক্ত ফেরার ছিল। তাদের মধ্যে বুধবার রাতে একজনকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম গৌতম ধারা। তার বাড়ি কালনার বারুইপাড়ায়। প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারি মাসে কালনা শহরের বারুইপাড়ায় কয়েকজন আমগাছে ওষুধ স্প্রে করতে আসেন। তাঁদের ছেলেধরা গুজব রটিয়ে মারধর করা হয়। দু’জনের মৃত্যু হয়। তাঁদের বাড়ি নদিয়া জেলায়। ঘটনায় কালনা থানার পুলিস ২৬ জনের নামে চার্জশিট পেশ করে। বিচার প্রক্রিয়ার শেষে বিচারক ১২জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। তিনজন পলাতক ছিল। তিনজনের মধ্যে একজন গৌতম ধাড়াকে পুলিস গ্রেপ্তার করে। অপরদিকে, পিএইচই পাম্পের যন্ত্রাংশ চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিস। ধৃতের নাম আবুল হাসান মুন্সি। তার বাড়ি বীরভূমের নানুর থানা এলাকায়। তবে, বর্তমানে সে মঙ্গলকোট এলাকায় থাকত। ধৃতকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর থানার বেলেণ্ডা গ্রামে একটি পিএইচই পাম্প হাউস নির্মাণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সেই পাম্প হাউস থেকে বেশকিছু যন্ত্রাংশ চুরি যায়। ঘটনার তদন্তে নেমে মন্তেশ্বর থানার পুলিস মেলাতলা এলাকা থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করে। পুলিসি জানিয়েছে, জেরায় সে চুরির কথা স্বীকার করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ