সংবাদদাতা, দুর্গাপুর: বুধবার রাতে অণ্ডাল থানার পুলিস অভিযান চালিয়ে অবৈধ বালি বোঝাই ৫টি ডাম্পার আটক করেছে। ডাম্পারের চালক ও খালাসিরা পলাতক। অবৈধ বালি বোঝাই ডাম্পারগুলি অণ্ডাল ভূমি রাজস্ব দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে সমস্ত নথীপত্র খতিয়ে দেখেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। পুলিস প্রশাসনের নজর এড়িয়ে অণ্ডাল ও রানিগঞ্জ সহ দামোদর নদ থেকে অবৈভাবে বালি কারবার চলছে। ওই দিন গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের অণ্ডাল টপলাইন এলাকায় ওই বালি বোঝাই ডাম্পার গুলি এসে থামে। পুলিস ডাম্পার চালকদের কাছে বালির বৈধ চালান দেখতে চায়। চালকরা কোনও চালান দেখাতে পারেনি। উল্টে তারা ডাম্পার ফেলে পালিয়ে যায়।



