নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল বিমানবন্দরের অদূরে বিলাসবহুল গাড়ি থেকে ২০ লক্ষ টাকা ও রহস্যজনক সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিসি অভিযানে গাড়ি সহ গ্রেপ্তার হয়েছে চারজন। যাদের মধ্যে একজন বীরভূমের নলহাটির বাসিন্দা। পুলিসের দাবি, সেই দলের পাণ্ডা। বাকি তিনজন অণ্ডালের বাসিন্দা। গাড়ি থেকে টাকা ছাড়াও দড়ি, হাঁতুড়ি, ধারালো অস্ত্র সহ নানা সামগ্রী উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বেগ বেড়েছে। সোমবার অভিযুক্তদের পুলিস দুর্গাপুর আদালতে তোলে। বিচারক অভিযুক্তদের তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
অণ্ডাল বিমানবন্দরে বহু বিমান সন্ধ্যা নাগাদ অবতরণ করে। কোনও যাত্রীকে অপহরণের ছক ছিল কি না, পুলিস খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের কাছ থেকে টাকা উদ্ধার হওয়ায় পুলিস মনে করছে, কোনও অপরাধ করে মুক্তিপণের টাকা নেওয়ার জন্য দুষ্কৃতীরা এয়ারপোর্টের নির্জন রাস্তাকেই বেছে ছিল। টাকা নেওয়ার পরই তারা ধরা পড়ে যায়। আবার এমনও হতে পারে, একটা অপরাধ করে ফের শিকার ধরার জন্য নির্জন রাস্তায় অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই তারা ধরা পড়ে যায়। এই সমস্ত দিক পুলিস খতিয়ে দেখছে।
এসিপি(অণ্ডাল) পিন্টু সাহা বলেন, আমাদের কাছে গোপনসূত্রে খবর আসে বিমান উপনগরীর ফাঁকা রাস্তায় একটি দামি গাড়ি রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছে। বিমানবন্দরে যাওয়ার রাস্তায় এই ঘটনার পিছনে কারণ কি তা জানার জন্য সেখানে পুলিসের গাড়ি যায়। পুলিসের গাড়ি যেতেই তিনজন পালিয়ে যায়। বাকি চারজনকে ধরা হয়। গাড়ির ভিতরের একটি ব্যাগ থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে। প্রথমে সেই টাকা ব্যবসার বলে ওরা দাবি করে। কিন্তু গাড়িতে হাতুড়ি, দড়ি উদ্ধার হওয়ার পর আমরা তাদের গ্রেপ্তার করি।