সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার মেরামতির নামে রেলের যন্ত্রাংশ পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় চার রেলকর্মী সহ পাঁচজনকে অণ্ডাল রেল পুলিস গ্রেপ্তার করেছে। ধৃত রেলকর্মীদের নাম ওমপ্রকাশ কুমার, সুদর্শন শর্মা, মোহন সোরেন, রবীন্দ্রনাথ রায়। এছাড়াও লরির চালক জিওনারায়ণ পণ্ডিতকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।



