Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে রেলের যন্ত্রাংশ চুরিতে ধৃত ২

অণ্ডালে রেলের যন্ত্রাংশ চুরিতে ধৃত ২
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডালে রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে রেলপুলিস সোমবার দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃত সঞ্জয় রাম ও সুরেশ মাহাত দুর্গাপুরের ওয়ারিয়া এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ