Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে পানীয় জলের দাবিতে ইসিএলের গাড়ি আটকে বিক্ষোভ

অণ্ডালে পানীয় জলের দাবিতে ইসিএলের গাড়ি আটকে বিক্ষোভ
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার সিদুলি ৪ নম্বর এলাকায় পানীয় জলের দাবিতে শনিবার এলাকাবাসী ইসিএলের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ইসিএল কর্তৃপক্ষ এসে আশ্বাস দিলে কয়েক ঘণ্টা পরে বিক্ষোভ উঠে যায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইসিএল কর্তৃপক্ষ জল ও বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছেন। গত কয়েক মাস ধরে অনিয়মিত জল পাচ্ছেন না এলাকাবাসী। পর্যাপ্ত পরিমাণে জল পরিষেবা না মেলায় এদিন জলের দাবিতে ইসিএলের কয়লা ও বালি বহনকারী লরি, ডাম্পার আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র রাও বলেন, দুর্গাপুজোর আগেও প্রায় দেড়মাস জল পরিষেবা থেকে বঞ্চিত হয়েছি। 
সম্পর্কিত সংবাদ