সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার রামপ্রসাদপুর এলাকায় বুধবার সকালে একটি বিশাল পাইথন উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। পাইথনটিকে দেখতে এলাকাবাসী ভীড় করেন। বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি সুস্থ অবস্থায় থাকলে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন সকালে ওই এলাকার ১/৫ কলোনিতে বিশাল পাইথনটি দেখতে পান এলাকাবাসী।
Advertisement
বনদপ্তরের কর্মী পঙ্কজ রায় বলেন, এই এলাকার পাশে দামোদর নদ আছে। এছাড়াও এলাকায় জলাশয় ও জঙ্গল আছে। শীতল পরিবেশ ও পর্যাপ্ত খাবার বিষহীন এই সাপটির অনুকূল পরিবেশ। এই সাপ শেয়াল, হাঁস, বেড়াল সহ ছোটো ছোটো জীবজন্তু শিকার করে।-নিজস্ব চিত্র



