Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে মালগাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু  

অণ্ডালে মালগাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার সিদুলি স্টেশনের কাছে রবিবার মালগাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেলপুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দা মুকেশ কুমার বলেন, সকাল থেকে ঘন কুয়াশা ছিল। তাতে কিছু দেখা যাচ্ছিল না। আমাদের অনুমান, ওই বৃদ্ধা কুয়াশার কারণে মালগাড়িটি দেখতে পাননি। রেললাইন পেরোনোর সময় মালগাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। পুলিস মৃতার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ