সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানা এলাকায় ১৮ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে সোমবার একটি লাইটপোস্ট বোঝাই ট্রেলার হাইজ্যাক হয়ে যায়। দিনে দুপুরে হাইজ্যাকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হাইজ্যাক হওয়া ট্রেলারের চালক অণ্ডাল ট্রাফিক পুলিসকে খবর দেয়। অণ্ডাল ট্রাফিক ও থানার পুলিসের তৎপরতায় ঘটনার প্রায় দেড় ঘণ্টার মধ্যেই পুলিস বীরভূম জেলার ইলামবাজার থানা এলাকা থেকে হাইজ্যাক হওয়া ট্রেলারটি উদ্ধার করে। হাইজ্যাক করার ঘটনায় পুলিস ওই ঘটনাস্থল থেকে একজন ট্রেলার চালককে আটক করে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ২টো নাগাদ অণ্ডালের ভাদু গ্রাম মোড়ে জাতীয় সড়কের পাশে ওই ট্রেলারটি পার্কিং করে চালক একটি হোটেলে মধ্যাহ্নভোজন করছিলেন। চালক শেখ মিরাজউদ্দিন মধ্যাহ্নভোজন সেরে এসে দেখেন তাঁর ট্রেলারটি উধাও হয়ে গিয়েছে। তড়িঘড়ি তিনি ট্রেলারের মালিককে ঘটনার কথা জানান এবং অণ্ডাল ট্রাফিকে হাইজ্যাকের অভিযোগ করেন।
ট্রাফিক ওসি প্রবীরকুমার পাল বলেন, অভিযোগ পাওয়া মাত্র দুর্গাপুর, কাঁকসা, বুদবুদ সহ একাধিক থানা ও ট্রাফিক গার্ডের পুলিসকে খবর দেওয়া হয়। ট্রেলারের মালিক খবর দেন কাঁকসার বাঁশকোপা টোল ট্যাক্স পার করেছে ট্রেলারটি। এর পরে হাইজ্যাক হওয়া ট্রেলারটি ইলামবাজার টোল ট্যাক্সে পৌঁছতেই সেখানকার পুলিস ট্রেলারটি ও চালককে আটক করে। অণ্ডাল থানার পুলিস লাইটপোস্ট বোঝাই ট্রেলারটি উদ্ধার করে নিয়ে আসে।
ট্রেলারের মালিক দুর্গাপুরের বাসিন্দা সেখ বাদরুন বলেন, এদিন সকালে রানিগঞ্জের চাঁদামোড় থেকে ট্রেলারে লাইটপোস্টগুলি বোঝাই করা হয়। ইসিএলের ওই লাইটপোস্টগুলি ফরিদপুর থানার ঝাঁঝরা এলাকায় যাচ্ছিল। ট্রেলারের চালক মধ্যাহ্নভোজন করার সময় সেটি হাইজ্যাক হয়ে যায়। পুলিসের তৎপরতায় উদ্ধার হয়েছে কয়েক ঘণ্টার মধ্যে।