সংবাদদাতা, রামপুরহাট: অণ্ডাল থানার পুলিসের হাতে ধৃত বীরভূম বিজেপি নেতার ছেলে সাগর যাদবকে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে রামপুরহাট আদালতে আবেদন জানাল নলহাটি থানার পুলিস। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন নলহাটির রামপুর গ্রামের এক যুবক। নলহাটি থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। রামপুরহাট আদালতে তাকে শোন অ্যারেস্ট করার জন্য আবেদন জানানো হয়েছে।
Advertisement
রবিবার রাতে অণ্ডাল বিমানবন্দরের পাশে রাস্তার ধার থেকে সাগর যাদব সহ চারজন যুবককে গ্রেপ্তার করে সেখানকার পুলিস। একটি বিলাসবহুল গাড়ির ভিতরে ছিল তারা। সন্দেহ হওয়ায় অণ্ডাল থানার পুলিস গাড়িতে তল্লাশি চালায়। তাতেই উদ্ধার হয় ২০ লক্ষ টাকা নগদ সহ চুরি করার নানা সরঞ্জাম। অণ্ডাল থানার পুলিস ধৃতদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগ দায়ের করেছে। বর্তমানে তিনদিনের পুলিস হেফাজতে রয়েছে তারা। এদিকে বিজেপির জেলা কমিটির সদস্য তাপস যাদবের ছেলে গ্রেপ্তার হতেই নলহাটি এলাকায় শোরগোল পড়ে যায়, অস্বস্তিতে পড়েন জেলা বিজেপির নেতারা। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে এত টাকার উৎসর পাশাপাশি পিছনে কার হাত রয়েছে, তাই নিয়ে তদন্ত দাবি করেছে। যদিও তাপসবাবুর দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, তাঁর ছেলেই ‘বেয়াদব’।
এদিকে গত রবিবার রাতেই নলহাটির রামপুর গ্রামের রিপন শেখ নামে এক যুবক সাগরের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন থানায়। সাগর তাঁর অনেকদিনের বন্ধু। রিপন বলেন, গত শনিবার দুপুরে ঘুরে আসি বলে আমাকে গাড়িতে চাপায় সাগর। ঝাড়খণ্ডের পাকুরিয়া নিয়ে যায়। সেখানে অন্য একটি চারচাকা গাড়ি থেকে তিন যুবক নেমে সাগরের গাড়িতে চাপে। সেখান থেকে দুবরাজপুরে বন্ধ কয়লা খাদানের পরিত্যক্ত একটি রুমে নিয়ে যায় সাগর। সেখানে মদ খেত বসে। পরে বলে, ১২ বছর আগে আমার বন্ধু নলহাটির শোয়েল আলির বাবা সাকের আলি খুন হয়েছিল। অণ্ডালে তাঁর দেহ উদ্ধার হয়েছিল। শোয়েলের কাছে তাঁর বাবার খুনের ভিডিও ক্লিপিংস আছে বলে দাবি করে সাগর। সেটা মারতে মারতে আমার কাছে চাইতে শুরু করে। এমনকি প্লাস দিয়ে নখ তুলতে যায়। তখন আমি বলি আমার কাছে নেই। সাগর বলে, তাহলে তোর ভাই সম্রাটকে বল এখানে শোয়েলকে নিয়ে আসবে। নইলে তোকে মেরে দেব। খুনের যাবতীয় সামগ্রী ও পিস্তল ছিল তাদের কাছে। বলে, এর আগে তিনটে খালাস করেছি। তুই চার নম্বর। আমি হাতজোড় করে বলি আমাকে মারিস না। দরকার হলে আমি শোয়েলকে মেরে দেব। ভোরের দিকে ফের তারা মদ খাওয়া শুরু করে। একে একে সকলে ঘুমিয়ে যায়। সেই ফাঁকে আমি বেরিয়ে বাস ধরে ভীমগড়ে চলে এসে বাড়িতে খবর দিই। পরে নলহাটি থানার পুলিস আমাকে উদ্ধার করে নিয়ে আসে। রবিবার রিপন নলহাটি থানায় সাগরের নামে অপহরণের অভিযোগ দায়ের করে।
সেই অভিযোগের ভিত্তিতে এবার সাগরকে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে রামপুরহাট আদালতে আবেদন জানাল পুলিস। কেন সাকের আলি খুনের এতবছর পর ভিডিও ক্লিপের খোঁজ শুরু করল সাগর, সেটা জানতে চাইছে পুলিস। সেই খুনের সঙ্গে ধৃত বাকি তিন যুবকের কোনও যোগসূত্র রয়েছে কী না, সেটাও খতিয়ে দেখছে পুলিস।