Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে জলে ডুবে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

অণ্ডালে জলে ডুবে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: মঙ্গলবার অণ্ডাল থানার বহুলা এলাকায় ইসিএলের বালিবাঙ্কার জলাধারে তলিয়ে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হল। মৃতের নাম প্রিন্স সিং(১৭)। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে। তড়িঘড়ি তাকে জল থেকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর বহুলা এলাকায় মামাবাড়িতে থাকত। স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করত। এদিন মাধ্যমিকের পরীক্ষা দিয়ে এসে ওই জলাধারে স্নানে নেমেছিল সে। এরপরই কোনওভাবে তলিয়ে যায় সে। এলাকার বাসিন্দা প্রাক্তন পঞ্চায়েত প্রধান বীরবাহাদুর সিং বলেন, খুব মর্মান্তিক ঘটনা। এখানে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ