Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অণ্ডালে ইসিএল কর্মীর দেহ উদ্ধার

অণ্ডালে ইসিএল কর্মীর দেহ উদ্ধার
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: বুধবার অণ্ডাল থানার ছোড়া কোলিয়ারির ৭/৯ এলাকা থেকে এক ইসিএল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম মেঘনাদ হরিজন(৫৮)। তাঁর বাড়ি পিওর জামবাদ এলাকায়। তিনি নিউ কেন্দা কোলিয়ারির কর্মী ছিলেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।মেঘনাদবাবু মঙ্গলবার সকালে ডিউটিতে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করছিলেন। এদিন সকালে ছোড়া এলাকার ইসিএলের একটি জলের ট্যাঙ্কের পাইপে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। পুলিস পরিবারের লোকজনকে খবর দেয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ