সংবাদদাতা, দুর্গাপুর: আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও অণ্ডাল থানার পুলিস শুক্রবার উখরা এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাইবার প্রতারণায় অভিযুক্ত পাঁচজন যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম মুরতার মিঞা, সারফরোজ মিঞা, শেখ গুলফারাজ, শেখ সাত্তার ও মহম্মদ দানিশ। সকলের বাড়ি ওই থানা এলাকাতেই। ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাদের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস ধৃতদের নিয়ে তদন্ত শুরু করেছে।



