Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্ধত্ব নিবারণ কর্মসূচিতে মিশন আশ্রমকে যুক্ত করল প্রশাসন

অন্ধত্ব নিবারণ কর্মসূচিতে মিশন আশ্রমকে যুক্ত করল প্রশাসন
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিয়া: জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচিতে হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমকে যুক্ত করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সোমবার এবিষয়ে জেলা স্বাস্থ্যদপ্তরের সঙ্গে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের মউ চুক্তি স্বাক্ষরিত হয়। জেলায় অন্ধত্ব দূরীকরণের কাজ দ্রুত বাস্তবায়িত করতে মিশনের চোখের হাসপাতাল ও রিসার্চ সেন্টার নেত্রালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর। এদিন চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজ এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। মুখ্য চিকিৎসা আধিকারিক বলেন, অন্ধত্ব নিবারণ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে চোখের চিকিৎসা পরিষেবা রোগীদের কাছে পৌঁছে দিতে চাইছে জেলা স্বাস্থ্যদপ্তর। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের মাধ্যমে একাজ গুরুত্ব সহকারে হবে বলে আশা করছি। 
Advertisement
মিশনের সাধারণ সম্পাদক বলেন, পূর্ব মেদিনীপুরের গ্রাম ও মফস্‌স঩লে চোখের চিকিৎসা পরিষেবা, দৃষ্টিহীনদের শনাক্তকরণ, সচেতনতার কাজে গতি বাড়াতে সরকারি পরিষেবার পাশাপাশি বেসরকারি পরিষেবাও বড় দায়িত্ব নিচ্ছে। মার্চের ৫ তারিখ থেকেই এই প্রকল্পে মিশন হাসপাতালে অপারেশন শুরু হবে। নয়াচর দ্বীপের রোগীদের চিকিৎসা করা হবে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ