Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওন্দা ও জয়পুরে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ২ জন

ওন্দা ও জয়পুরে পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ২ জন
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বুধবার বাঁকুড়ার ওন্দা ও জয়পুর থানা এলাকায় দুটি পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। জখম হয়েছেন আরও দু’জন। পুলিস জানিয়েছে, মৃতদের নাম কৃষ্ণা রাউত(৩৭) ও কৌশিক দাস(২৫)। কৃষ্ণাদেবীর বাড়ি ওন্দা থানা এলাকায়। কৌশিকবাবু বিষ্ণুপুরের বাসিন্দা। 
Advertisement
কৃষ্ণাদেবীর বাপের বাড়ি ওন্দা থানার মৈঠা গ্রামে। এদিন দুপুরে তিনি ও দু’বছরের শিশুকন্যাকে নিয়ে বাবার বাইকে চেপে মৈঠা গ্রাম থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের রতনপুর মোড়ে একটি বেসরকারি বাস তাঁদের বাইককে ধাক্কা মারে। ঘটনায় কৃষ্ণাদেবী গুরুতর জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।  চালক সহ ঘাতক বাসটি পুলিস আটক করেছে। 
এদিনই সকালে জয়পুরের শিবেরডাঙা এলাকায় অপর দুর্ঘটনাটি ঘটে। বাঁকদহ-জয়রামবাটি রাস্তায় বাইকে কৌশিকবাবু কাজে যাচ্ছিলেন। শিবেরডাঙা জঙ্গলের কাছে একটি বেসরকারি বাস কৌশিকবাবুর বাইকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় কৌশিকবাবুকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনাতেও পুলিস ঘাতক বাস ও চালককে আটক করেছে।
সম্পর্কিত সংবাদ