Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওন্দায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ওন্দায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার রাতে মেলা দেখতে যাওয়ার পথে ওন্দার কাটাবাড়িতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। মৃতের নাম সুদীপ লায়েক(২৫)। তাঁর বাড়ি সোনামুখীর জামডোবা গ্রামে। পুলিস জানিয়েছে, সুদীপ ছোটবেলা থেকেই মামাবাড়ি, ওন্দা থানার ভগবানবাটিতে থাকতেন। সেখান থেকে একাই বাইকে কাটাবাড়ির একটি আশ্রমে মেলা দেখতে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টায় কাটাবাড়ি গ্রামের কিছুটা আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যান। জায়গাটি নির্জন হওয়ায় তিনি দীর্ঘক্ষণ জখম অবস্থায় রাস্তায় পড়েছিলেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মামা শ্রীকান্ত লায়েক বলেন, সুদীপ শনিবার সন্ধ্যায় ভগবানবাটি থেকে বাইকে দরকারি কাজে স্থানীয় নন্দনপুর গ্রামে যায়। সেখান থেকে রাত সাড়ে ১০টা নাগাদ কাটাবাড়িতে মেলা দেখতে যাচ্ছিল। খবর পেয়ে রাত সাড়ে ১১টা নাগাদ আমরা দুর্ঘটনাস্থলে যাই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ