Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুব্রতকে প্রণাম কাজলের  

অনুব্রতকে প্রণাম কাজলের
 
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সোমবার জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার পর জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা আগে দেখা যায়নি। এই ঘটনা জেলার রাজনীতিতে কাজল ও কেষ্টকে এক করবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জেলার রাজনীতিতে অনুব্রত ও কাজলের ঠান্ডা লড়াই সর্বজনবিদিত। মুখে ‘রাজনৈতিক অভিভাবক’ বললেও মাঝেমধ্যেই কাজল বিরুদ্ধাচারণ করায় বিতর্ক হয়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত জেলায় অনুব্রতই তৃণমূলের শেষ কথা ছিলেন। কিন্তু গোরু পাচার কাণ্ডে তাঁর গ্রেপ্তারের পর পট পরিবর্তন হয়। ক্রমশ উত্থান হতে থাকে নানুরের দাপুটে নেতা কাজলের। তিহার জেল থেকে অনুব্রত ফিরে এলেও কাজল-কেষ্ট তরজা অব্যাহত ছিল। গত শনিবার জেলা খাদিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্যে বাকিদের নাম নিলেও এসআরডিএর চেয়ারম্যান অনুব্রতর নাম নেননি কাজল। যা নিয়ে বিতর্ক হয়। কাজল বলেন, কেষ্টদা আমার রাজনৈতিক অভিভাবক।  জয়দেবের পুণ্যভূমিতে রয়েছি। তাই অভিভাবককে প্রণাম করেছি, এটা স্বাভাবিক বিষয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ