Bartaman Logo
১০ জুন, ২০২৬

অমৃতসরে ধৃত ৩ জঙ্গি, সংঘর্ষে জখম ২ পুলিস

অমৃতসরে ধৃত ৩ জঙ্গি, সংঘর্ষে জখম ২ পুলিস
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: অমৃতসরে জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করল পুলিস। গ্রেপ্তার ৩ জঙ্গি। ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে জখম দুই পুলিসকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একে ৪৭, পিস্তল সহ বিপুল পরিমাণ গুলি। পুলিস জানিয়েছে, ধৃত সন্দেহভাজন জঙ্গিদের নাম লভপ্রীত, করণদীপ ও বুটা সিং। দেশে নাশকতামূলক কাজকর্মের পরিকল্পনা করছিল তারা। তিনজনেরই বাড়ি অমৃতসরের প্রান্তিক এলাকায়। টাকার জন্য ধৃতরা জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিল। অমৃতসরের পুলিস কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানিয়েছেন, ওই তিনজনের কাছে অস্ত্রশস্ত্র কীভাবে পৌঁছল তা জানার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে তাদের গোটা নেটওয়ার্ক, অর্থ সাহায্যের উৎস সহ ঘটনার বিভিন্ন দিক নিয়ে তদন্ত করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ