Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজ্যের নাম বদল নিয়ে মমতাকে সমর্থন ওমরের

বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলে সায় দিয়েছে মোদি সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম বদলে কেরলম করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। কিন্তু দক্ষিণের এই বামশাসিত রাজ্যের প্রস্তাবে মোদি সরকার উদার হলেও বাংলাকে বঞ্চিত করা হল কেন?

রাজ্যের নাম বদল নিয়ে মমতাকে সমর্থন ওমরের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলে সায় দিয়েছে মোদি সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম বদলে কেরলম করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। কিন্তু দক্ষিণের এই বামশাসিত রাজ্যের প্রস্তাবে মোদি সরকার উদার হলেও বাংলাকে বঞ্চিত করা হল কেন? এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা রাখার প্রস্তাব আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। নাম বদলের ব্যাপারে বিধানসভায় সর্বসম্মত সর্বশেষ প্রস্তাব আট বছর আগে পাশ হয়েছে। সেই প্রস্তাবে কেন সায় দিচ্ছে না কেন্দ্র? এমনই প্রশ্ন তুলেছেন মমতা। এবার তাঁর এই দাবির পাশে দাঁড়ালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও আরজেডি নেতা মনোজ ঝা। ওমর বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নাম বদলের যে প্রস্তাব দিয়েছে, তা অনুমোদন করা উচিত কেন্দ্রের। তিনি আরও বলেছেন, যদি পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্যের নাম বদল করতে চায়, তাহলে কেন্দ্রের সেই দাবি মেনে নেওয়া উচিত। ভবিষ্যতে জম্মু ও কাশ্মীর বিধানসভায় একইভাবে যদি নাম বদলের প্রস্তাব নেওয়া হয়, তাহলে সেই ব্যাপারেও বিবেচনা করা উচিত কেন্দ্রের। আরজেডি নেতা মনোজ ঝা এব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব চেপে রাখার জন্য কেন্দ্রের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সংসদে এব্যাপারে বহুবারই দাবি তুলেছেন তৃণমূল সাংসদরা। কেরলের প্রস্তাবে অনুমোদন দেওয়া হলে এক্ষেত্রে কীসের বাধা? রাজনৈতিক, সাংস্কৃতিক ও নান্দনিক দিক থেকে প্রস্তাব আটকে রাখার কোনো কারণই নেই।

Advertisement

এদিকে, নাম বদল নিয়ে দিল্লির বিজেপি এমপি প্রবীণ খাণ্ডেলওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। তাঁর প্রস্তাব দিল্লির নাম বদল করে রাখা হোক ইন্দ্রপ্রস্থ।

Advertisement
সম্পর্কিত সংবাদ