Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

উদ্বোধনের চার দিন আগে শুরু ওলিমপিক ফুটবল

২০২৮ লস এঞ্জেলস ওলিমপিকসে বদলাচ্ছে পুরুষ ও মহিলাদের ফুটবলের সূচি। মঙ্গলবার আন্তর্জাতিক ওলিমপিক কমিটি প্রাথমিক সূচি প্রকাশ করেছে।

উদ্বোধনের চার দিন আগে শুরু ওলিমপিক ফুটবল
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

উদ্বোধনের চার দিন আগে শুরু ওলিমপিক ফুটবল

Advertisement

নিউ ইয়র্ক: ২০২৮ লস এঞ্জেলস ওলিমপিকসে বদলাচ্ছে পুরুষ ও মহিলাদের ফুটবলের সূচি। মঙ্গলবার আন্তর্জাতিক ওলিমপিক কমিটি প্রাথমিক সূচি প্রকাশ করেছে। এবার থেকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হওয়ার চারদিন আগেই বল গড়াবে ফুটবল মাঠে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের মোট ৭টি শহরে হবে খেলা। এদিন আইওসি কর্তারা জানিয়েছেন, ফুটবল ইভেন্ট আগে শুরু হওয়ায় খেলোয়াড়রা গ্রুপ পর্ব ও শেষ আটের ম্যাচের আগে দু’দিন বিশ্রাম পাবেন। এর ফলে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবে দলগুলো। ২০২৮ সালের ১৪ জুলাই হবে ওলিমপিকসের উদ্বোধন। নতুন সূচি অনুযায়ী ফুটবল ইভেন্ট শুরু হবে ১০ জুলাই। পুরুষ ও মহিলাদের বিভাগের গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে নিউ ইয়র্ক, কলম্বাস, ন্যাশভিল ও সেন্ট লুইসে। নক-আউট পর্বের বাকি ম্যাচ গুলি হবে ক্যালিফোর্নিয়ায়। এবং দু’টি বিভাগের সোনার পদকের জন্য ম্যাচটি হবে ঐতিহাসিক রোজ বোল স্টেডিয়ামে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ