Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

অল্টম্যানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ বোনের

আরও বিপাকে স্যাম অল্টম্যান। এবার ওপেন এআই-এর অন্যতম প্রতিষ্ঠাতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করলেন তাঁরই বোন অ্যানি। অভিযোগ, ছোটবেলায় টানা ন’বছর তাঁর উপর এই অত্যাচার চালিয়েছিলেন দাদা।

অল্টম্যানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ বোনের
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিউ ইয়র্ক: আরও বিপাকে স্যাম অল্টম্যান। এবার ওপেন এআই-এর অন্যতম প্রতিষ্ঠাতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করলেন তাঁরই বোন অ্যানি। অভিযোগ, ছোটবেলায় টানা ন’বছর তাঁর উপর এই অত্যাচার চালিয়েছিলেন দাদা। আগেও স্যামের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন অ্যানি। তবে এই প্রথমবার আইনি পদক্ষেপ নিলেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে ৭৫ হাজার মার্কিন ডলারের বেশি আদায় করা হতে পারে। বোনের এই অভিযোগ অবশ্য নাকচ করে দিয়েছেন স্যাম। 
Advertisement
অ্যানির অভিযোগ, মিসৌরির বাড়িতে থাকাকালীন এই ঘটনা ঘটেছিল। প্রথমবার যখন স্যাম যৌন নির্যাতন চালিয়েছিলেন তখন অ্যানির বয়স মাত্র তিন বছর। টানা ন’বছর এমনটাই চলেছিল। এর জেরে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন অ্যানি।  যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্যাম। সম্প্রতি মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে লেখা হয়েছে, ‘আমাদের পরিবার অ্যানিকে ভালোবাসে। ওর স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে পরিবারের কোনও সদস্য মানসিক সমস্যায় ভুগলে তাঁর যত্ন নেওয়া খুব কঠিন।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ