সংবাদদাতা, উলুবেড়িয়া: বাঙালির সর্বশ্রেষ্ট উৎসবকে ঘিরে এখন রীতিমতো সাজ সাজ রব গ্রাম থেকে শহরে। পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির পাশাপাশি বিজ্ঞাপনের হোর্ডিং জানান দিচ্ছে, পুজো আসছে। উলুবেড়িয়াতেও একইরকম ব্যস্ততা।
সংবাদদাতা, উলুবেড়িয়া: বাঙালির সর্বশ্রেষ্ট উৎসবকে ঘিরে এখন রীতিমতো সাজ সাজ রব গ্রাম থেকে শহরে। পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির পাশাপাশি বিজ্ঞাপনের হোর্ডিং জানান দিচ্ছে, পুজো আসছে। উলুবেড়িয়াতেও একইরকম ব্যস্ততা।
যেমন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধূলাসিমলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। পুজোটি এবার ৭৯তম বর্ষে পড়ল। প্রায় ছয় লক্ষ টাকা বাজেটের এই পুজো কমিটি এবার পুরনো রাজবাড়ির আদলে মণ্ডপ তৈরি করছে। তার মধ্যেই থাকছে থিমের ছোঁওয়া। পুজো কমিটির সভাপতি গোপীনাথ বন্দ্যোপাধ্যায় জানান, অতীতে এলাকার বাসিন্দা সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পুজো শুরু। পুজোকে কেন্দ্র করে একাধিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
অন্যদিকে বাজারপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এবার দশম বর্ষে। প্রায় আট লক্ষ টাকা বাজেটের এই পুজো কমিটির এবারের থিম উৎসর্গ। মহিলা পরিচালিত এই পুজো কমিটির সম্পাদক অমৃতা ভটাচার্য জানান, অভিনব এই মন্ডপে কাঁচের টুকরো, বিভিন্ন প্রাণী ও মানুষের মডেল ও বিভিন্ন নকশা দিয়ে সাজানো হবে। আলো-আঁধারির এই মণ্ডপে ঢুকলে দর্শনার্থীরা অন্যরকম একটা অনুভূতি পাবেন। অপরদিকে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের সুমদা সমাজ শিক্ষাকেন্দ্রের পুজো এবার ৬৬ তম বর্ষে পদার্পন করল। প্রায় ৪ লক্ষ টাকা বাজেটের এই পুজো কমিটিও রাজবাড়ির আদলে মণ্ডপ তৈরি করছে। পুজো কমিটির সম্পাদক অনুপম অধিকারী জানান, মণ্ডপে রাজবাড়ির দালান, ঝাড়বাতি সহ বিভিন্ন জিনিস থাকবে। পুজোয় একাধিক অনুষ্ঠানও হবে। নিজস্ব চিত্র