Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বার্ধক্য, বিধবা ভাতা দেওয়া শীঘ্রই শুরু হবে: দিলীপ ঘোষ

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, বার্ধক্য ও বিধবা ভাতা শীঘ্রই শুরু হবে। সাধারণ মানুষের জন্য এটি সুখবর। বিস্তারিত পড়ুন।

বার্ধক্য, বিধবা ভাতা দেওয়া শীঘ্রই শুরু হবে: দিলীপ ঘোষ
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অনেকেই দীর্ঘদিন আগে বার্ধক্য ভাতার ফর্ম পূরণ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত ভাতা পাননি। তাঁদের জন্য সুখবর শোনালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। খুব শীঘ্রই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেওয়া শুরু হবে বলে জানালেন তিনি। মঙ্গলবার উলুবেড়িয়া ২ নং ব্লকের জোয়ারগড়িতে ১০০ দিনের কাজের সূচনা করতে এসে এই কথা বলেন মন্ত্রী। মন্ত্রীর এই ঘোষণায় খুশি সাধারণ মানুষ। বর্তমানে রাজ্যে প্রায় ১ কোটির বেশি মানুষ বার্ধক্য ভাতা পান। গত ৩-৪ বছর ধরে লক্ষাধিক বার্ধক্য ভাতার ফর্ম আটকে আছে। রাজ্য সরকারের একাধিক দপ্তর থেকে এই টাকা দেওয়া হলেও মূলত কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রক ন্যাশানাল সোশ্যাল অ্যাসিসট্যান্স প্রোগ্রামের অধীনে এবং রাজ্য সরকারের সমাজকল্যাণ দপ্তর থেকে এই ভাতা দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ