Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

মঙ্গলবার সকালে হাওড়ার গড়পা রেল ব্রিজের কাছে কোনা এক্সপ্রেসের পাশে অজ্ঞাতপরিচয় মাঝবয়সি ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিস।

অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার সকালে হাওড়ার গড়পা রেল ব্রিজের কাছে কোনা এক্সপ্রেসের পাশে অজ্ঞাতপরিচয় মাঝবয়সি ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিস। সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখেন। তাঁরাই জগাছা থানায় খবর দেন। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, ওই ব্যক্তি সম্ভবত ভবঘুরে। বয়স ৪৫ বছরের কাছাকাছি। সোমবার রাতে জাতীয় সড়কে কোনও গাড়ির ধাক্কায় জখম হয়ে মৃত্যু হয়েছে তাঁর। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ