Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার জামবাদ কোলিয়ারি এলাকায় শুক্রবার রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে ওই ব্যক্তিকে জামবাদ খোলামুখ কোলিয়ারিতে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। কোলিয়ারির কাদামাটিতে পা আটকে গেলে তিনি বসে পড়েন। এরপর তাঁকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিসে খবর দেন। পুলিস এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা চন্দন পাল বলেন, সম্পূর্ণ ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, অসুস্থতার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় জানতে পুলিস তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ