সংবাদদাতা, তুফানগঞ্জ: অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে এমন পায়ের ছাপ এলাকায় দেখা যায়নি বলে দাবি গ্রামবাসীদের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর-১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রামপুর নাউথোয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তরের কর্মীরা পায়ের ছাপ পরীক্ষা করে দেখেন। কোচবিহারের এডিএফও বিজন কুমার নাথ বলেন, এখনও পর্যন্ত যেটুকু তথ্য মিলেছে তাতে স্পষ্ট সেগুলি চিতাবাঘের পায়ের ছাপ নয়। তবে বনকর্মীরা সতর্ক রয়েছেন।



