Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অজগর উদ্ধার

অজগর উদ্ধার
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: প্রায় আট ফুট লম্বা অজগর উদ্ধার হল পুরুলিয়ায়। সোমবার পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের পুঞ্চা রেঞ্জের ধাদকি মোড়ের একটি রাইস মিলে সাপটি দেখতে পাওয়া যায়। চালের গুদামে ঘাপটি মেরেছিল অজগরটি। কর্তব্যরত শ্রমিকরা তা দেখতে পান। এনিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে ওইদিন বিকেলে অজগরটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ১০ কেজি বলে জানা গিয়েছে। সাপটিকে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ