নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অশোকনগরের কাঁকপুল-১ এবং রানাঘাট-২ ব্লকে দু’টি নতুন তেল ও গ্যাস ব্লকের আবিষ্কার হয়েছে। শুক্রবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত জবাবে এই কথা জানিয়েছেন পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী। কেন্দ্রীয় মন্ত্রী এদিন রাজ্যসভায় লিখিতভাবে জানিয়েছেন, এই দু’টি ব্লক থেকে যা তেল মিলবে, তার পরিমাণ প্রায় ০.৯৭ মিলিয়ন মেট্রিক টন। সরকারি সূত্রের দাবি, এর আর্থিক মূল্য হতে চলেছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। কাঁকপুল-১ ’য়ে ২ হাজার ৭৩০ মিটার পর্যন্ত খোঁড়া হয়। রানাঘাট-২ ’য়ে খোঁড়া হয় ২ হাজার ৭১৯ মিটার পর্যন্ত।



