সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার অগ্রদ্বীপে বছর ঘুরতেই আবার সোনার দোকানের তালায় অ্যাসিড ঢেলে চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে মার্কেটের পিছন দিকে গেটের তালা ভেঙে ঢুকেছিল দুষ্কৃতীরা। আর একটি দোকানেও চুরি হয়। সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নেওয়া হয়। তবে সোনার দোকানে অ্যাসিড ঢেলেও লকার ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। অপারেশন করার আগে দুষ্কৃতীরা মশা তাড়ানোর ক্রিম মেখেছিল। যাতে তাদের মশা না কামড়ায়। সেই ক্রিমের প্যাকেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। কাটোয়া থানার পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
প্রসঙ্গত, একবছর আগেই কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপে স্টেশনের কাছে একটি সোনার দোকানে হানা দিয়েছিল উত্তরপ্রদেশের কুখ্যাত ডাকাতদল ‘গ্যাংস অব বদায়ুঁ’। তাদের গ্রেপ্তারও করেছিল কাটোয়া থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অগ্রদ্বীপের বড় কুলগাছি যাওয়ার রাস্তায় একটি মার্কেটে ঘটনাটি ঘটেছে। ওই মার্কেটের উপরে বড় কুলগাছির বাসিন্দা ভুবনচন্দ্র ঘোষ ও বিমান ঘোষ নামে দুই ভাইয়ের লজ রয়েছে। তাঁদেরই মার্কেটটি। নীচের তলায় ১৪টি দোকান রয়েছে। সেখানেই তাঁদের ভাগ্নে রামদাসপুরের যুবক চিন্ময় পাইনের সোনার দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান চিন্ময়বাবু। সকালে খবর পেয়ে এসে দেখেন, দোকানের শাটারের তালা ভাঙা। বাইরে অ্যাসিড পড়ে রয়েছে। ওই অ্যাসিড দোকানের লকারেও দেওয়া হয়েছে। চিন্ময়বাবু বলেন, লকারে সামান্য কিছু গয়না ছিল। কিন্তু লকার না ভাঙতে পেরে কিছু নিতে পারেনি।
পাশের একটি অনলাইনের দোকানেও চুরি করা হয়। সেখানেও একই কায়দায় শাটারের তালা ভেঙে ঢুকে ২ হাজার টাকা নগদ ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায়। ওই দোকানের মালিক অর্ণব ঘোষ বলেন, আমার দোকানের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেলেও সোনার দোকানের অন্য একটি সিসি ক্যামেরার দেখা গিয়েছে একজনকে চুরি করতে। আমরা খুবই আতঙ্কে রয়েছি।
ওই মার্কেটের পাশেই বাড়ি সুশান্ত গড়াই নামে এক চায়ের দোকানদারের। তাঁর পোষা জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটিও এদিন রাত সাড়ে ১০টা থেকে নিখোঁজ ছিল। তিনি তাঁর পোষ্য ফিরে পেতে ফেসবুকে পোস্ট থেকে পুলিসেরও দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দাবি, রাত দেড়টা নাগাদ কুকুরটি রহস্যজনকভাবেই বাড়িতে ফিরে আসে। কিন্তু তখন তার সারা শরীরে কাদা মাখা ও গলার স্বরও বদলে গিয়েছিল। কুকুর নিখোঁজের সঙ্গে চুরির ঘটনার যোগ রয়েছে কি না তদন্ত শুরু করেছে পুলিস। মার্কেটের মালিক ভুবনচন্দ্র ঘোষ বলেন, আমাদের মার্কেটের পিছনের গেটের তালা ভাঙা ছিল। আর ওই পিছন দিকেই মশার ক্রিম রাখা ছিল। দুষ্কৃতীরা কাজের আগে সেটা ব্যবহার করেছিল। তদন্তে নেমে কাটোয়া থানার পুলিস মার্কেট লাগোয়া পুকুর পাড় থেকে একটি ব্যাগ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।