সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাবা ও ছেলের ঘর। রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডুমুরকলহা গ্রামে। বাবা ফজলুল ইসলাম ও তাঁর ছেলে নাজির হোসেনের একমাত্র শোওয়ার ঘরের পাশাপাশি পুড়েছে একটি করে রান্নাঘর ও গোয়াল। চারটি ছাগল পুড়ে মারা গিয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান ক্ষতিগ্রস্তদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ফজলুলের বাড়িতে আগুন ধরে যায়। ছড়িয়ে পড়ে ছেলের বাড়িতে। এরপর রান্নাঘর ও গোয়ালে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।



