সংবাদদাতা, পতিরাম: আটদিন পর লড়াই থামল বৃদ্ধার। অগ্নিদগ্ধ হয়ে জখম বৃদ্ধার মৃত্যু হল ঝালো মাহাত (৬৪) নামে এক বৃদ্ধার। বাড়ি চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দামুয়া ঘুঘুডাঙ্গায়।
Advertisement
গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতেই আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ বৃদ্ধাকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সা চলছিল। রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার। এদিন ময়নাতদন্ত করে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।



