Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার  

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক আদিবাসী বধূর। পুলিস জানিয়েছে, মৃতার নাম হোডি মারাণ্ডি(৪০)। বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার দলদলি গ্রামে। গত মঙ্গলবার দুপুরে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। শনিবার গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার ছেলে ঠাকুর টুডু বলেন, ওইদিন সকালে বাড়ির উঠনে থাকা উনুনে গাছের শুকনো ডালপালা দিয়ে রান্না করছিলেন মা। সেই সময় কাপড়ে আগুন লেগে এই ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ