সংবাদদাতা, কালিয়াগঞ্জ: আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদর এলাকার ঘটনা। মৃতার নাম মাঞ্জনী বৈশ্য (৭০)। সোমবার সকালে বাড়ির উনুনে আগুন পোহাতে বসেন মাঞ্জনী। অসাবধানতাবশত আগুনে পড়ে গিয়ে অগ্নিদগ্ধ হন। তড়িঘড়ি বৃদ্ধাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিস মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।



