সুলগ্না অ্যাকাডেমি ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল ‘অনাহাদ নাদ’ শীর্ষক ওড়িশি নৃত্যের একটি অনুষ্ঠান। সুলগ্না ভট্টাচার্যের একক পারফরম্যান্স ভালো লেগেছে দর্শকের। প্রতিটি নৃত্য ভঙ্গিমায় চর্চার আভাস স্পষ্ট। গুরু রতিকান্ত মহাপাত্র তাঁর একক পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করেন সকলকে। সংশ্লিষ্ট সংস্থার শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপ পারফরম্যান্সের মাধ্যমে তাঁদের প্রতিভা প্রদর্শন করেন।



