Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ওদলাবাড়িতে ওষুধের দোকান সিল

রবিবার দুপুরে মাল ব্লকের ওদলাবাড়িতে একটি ওষুধের দোকান সিল করল মালবাজার থানার পুলিস। উল্লেখ্য, সম্প্রতি ওই দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নেশার সামগ্রী সহ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছিল পুলিস

ওদলাবাড়িতে ওষুধের দোকান সিল
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার দুপুরে মাল ব্লকের ওদলাবাড়িতে একটি ওষুধের দোকান সিল করল মালবাজার থানার পুলিস।  উল্লেখ্য, সম্প্রতি ওই দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নেশার সামগ্রী সহ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছিল পুলিস। দোকানের মালিক সঞ্জীব সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এরপরই এদিন দুপুরে মালবাজার থানার আইসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে ওদলাবাড়ির ওই ওষুধের দোকান সিল করে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, ওষুধের ওই দোকানটি বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু দোকানটি খুলে রেখে  রীতিমতো  ওষুধ বিক্রি করা হচ্ছিল। এদিন মালবাজার পুলিসের তরফে দোকানটি সিল করে দেওয়া হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ