Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ওড়িশি নৃত্যের অনুষ্ঠান

কলকাতা ময়ূরললিত ডান্স অ্যাকাডেমি সম্প্রতি রবীন্দ্র সদনে ওড়িশি নৃত্যের এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। সূচনায় সংস্থার শিশু শিল্পীদের গুরুবন্দনা এবং কৃষ্ণ বন্দনায় প্রাণোচ্ছল সুদক্ষ নৃত্য পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

ওড়িশি নৃত্যের অনুষ্ঠান
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলকাতা ময়ূরললিত ডান্স অ্যাকাডেমি সম্প্রতি রবীন্দ্র সদনে ওড়িশি নৃত্যের এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। সূচনায় সংস্থার শিশু শিল্পীদের গুরুবন্দনা এবং কৃষ্ণ বন্দনায় প্রাণোচ্ছল সুদক্ষ নৃত্য পরিবেশনা সকলকে মুগ্ধ করে। এরপর বেদ, উপনিষদ, শৃঙ্গারশক্তনম এবং পণ্ডিত নিত্যানন্দ মিশ্রর নিজস্ব সংস্কৃত রচনা অবলম্বনে নির্মিত নৃত্যনাট্য ‘সরজনম (সৃষ্টি) দ্য ক্রিয়েশন’ মঞ্চস্থ করা হয়। দেবমিত্রা সেনগুপ্তর নির্দেশনায় এই নাটকে বর্ণিত হয় কীভাবে সৃষ্টির প্রারম্ভে নিরবচ্ছিন্ন শূন্যতার মাঝেই ছিল ব্রহ্ম এবং তার প্রাণের স্পন্দন। এক ব্রহ্মের বহু হওয়ার ইচ্ছা থেকেই সৃষ্টি হয় পুরুষ ও প্রকৃতি। এরপর সৃষ্টি হয় পৃথিবী। জীবজগৎ, নতুন প্রাণ। ব্রহ্মের বহু হওয়ার ইচ্ছে ছড়িয়ে পড়ে সর্বত্র। এভাবেই চলছে চিরন্তন আনন্দ যজ্ঞ এবং সৃষ্টিলীলা। সমগ্র বিষয়ভাবনা, নৃত্য পরিকল্পনা এবং সূত্রধরের চরিত্রে দেবমিত্রা অনবদ্য। অন্যান্য চরিত্রে অম্বিকা রায়, স্নিগ্ধা মজুমদার সাবলীল ও প্রাণবন্ত। দ্বিতীয়ার্ধে ওড়িশি নৃত্যাঙ্গিকের মঙ্গলাচরণ, বসন্ত পল্লবী, সাবেরী পল্লবী, জয়দেবের গীতগোবিন্দ থেকে নেওয়া অষ্টপদী চন্দনচর্চি এবং দুর্গতিনাশিনীতে সম্পূর্ণা, আদিত্রী ও রীতাক্ষ্মীর অভিনয় মনে রাখার মতো।

Advertisement

কলি ঘোষ  

Advertisement
সম্পর্কিত সংবাদ