সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হরিরামপুর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক কালেশ্বর বর্মনকে মারধরে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার। ধৃতের নাম সবাইদুল রহমান। বাড়ি হেমতাবাদ ব্লকের মহিপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যায় হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মারধর করা হয় অধ্যাপক কালেশ্বরকে। এরপরই লিখিত অভিযোগ জমা পরে হেমতাবাদ থানায়। আইসি সুজিত লামা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।



