Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অধ্যাপক চিকিৎসক চেয়ে স্বাস্থ্যভবনের দ্বারস্থ এমজেএন মেডিক্যালের প্রিন্সিপাল

অধ্যাপক চিকিৎসক চেয়ে স্বাস্থ্যভবনের দ্বারস্থ এমজেএন মেডিক্যালের প্রিন্সিপাল
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: একাধিক চিকিৎসক বছরের পর বছর গরহাজির থেকেছেন। বারবার বলেও তাঁদের কাজে যোগ দেওয়াতে পারেনি কর্তৃপক্ষ। তারপর শোকজ করা হয়েছে। কেউ আবার ইস্তফা দিয়ে কাজ ছেড়ে চলে গিয়েছেন। অনেকে ভিআরএসের জন্য অবেদন করে রেখেছেন। ফলে তাঁরা আর কাজে আসছেন না। অনেকদিন আগেই এঁদের বেতন বন্ধ করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সহ সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। এমন ১০ জন আছেন। নতুন করে আরও দুই শিক্ষক চিকিৎসকের দীর্ঘ অনুপস্থিতি নিয়েও কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ সমস্যায় পড়েছে। ওই চিকিৎসকরা আর এখানে কাজ করবেন না, এ ব্যাপারে মেডিক্যাল কর্তৃপক্ষ নিশ্চিত। ফলে সেই পদগুলি খালি ধরে নিয়েই শুক্রবার স্বাস্থ্যভবনে ‘ভ্যাকান্সি লিস্ট’ জমা করলেন প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল।  কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল বলেন, চিকিৎসক ঘাটতির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। তবে যতক্ষণ পর্যন্ত না কেউ কাজে যোগ দিচ্ছেন ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে। উল্লেখ্য, এমজেএন মেডিক্যালে প্রফেসর পদে ১১, অ্যাসোসিয়েট প্রফেসর পদে ১২, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ১৩ এবং আরএমও-ডেমোনেস্ট্রেটর পদে প্রায় ৩০টি পদ ফাঁকা। ফলে পঠনপাঠন, চিকিৎসা পরিষেবা দুইই ব্যাহত হচ্ছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ