Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অধীরের বক্তব্যের সমালোচনা অপূর্বর

অধীরের বক্তব্যের সমালোচনা অপূর্বর
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কিত তৃণমূলের বিরুদ্ধে অধীরের আনা অভিযোগ খণ্ডন করলেন শাসকদলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার। রবিবার সন্ধ্যায় অপূর্ববাবু কান্দিতে সাংবাদিক বৈঠক করে বলেন, শনিবার প্রাক্তন বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে, রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের সরকারি কর্মচারীদের দেড় ঘণ্টা আগে ছুটি দেওয়া উচিত। আসলে উনি কোনও তথ্য না জেনেই এই কথা বলেছেন। ওঁর এ ব্যাপারে ধ্যানধারণা নেই। 
Advertisement
তিনি বলেন, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। তাতে পরিষ্কার লেখা রয়েছে যে, পবিত্র রমজান মাসে যে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ সরকারি চাকরি করেন, তাঁদের অফিস ছুটি নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪৫ মিনিট আগে দেওয়া হবে। অর্থাৎ বিকেল ৫টা ১৫ এর বদলে তাঁরা ছুটি পাবেন সাড়ে তিনটের সময়। তাই অধীরবাবুর বক্তব্যের কোন যৌক্তিকতা নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ