সংবাদদাতা, ডোমকল: রবিবার সন্ধ্যাতেও অচেনা প্রাণীটি দেখা দেওয়ায় শেখপাড়ায় চর্চা তুঙ্গে উঠল। রবিবার নতুন করে রানিনগরের শেখপাড়ায় প্রাণীটির দেখা মিলেছে। এদিকে প্রাণীটিকে নীলগাই ধরে নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। চায়ের দোকান থেকে পাড়ার ঠেক, সব জায়গাতেই এখন চর্চায় বিদঘুটে চেহারার চারপেয়ে প্রাণীটি।
Advertisement
প্রসঙ্গত, শুক্রবার রাতে জলঙ্গির একটি বাজারে প্রথম দেখা মিলেছিল চার পেয়ে ওই প্রাণীটির। বিদঘুটে চেহারার প্রাণীটির সামনের দু’টি পা পেছনের পা দু’টির থেকে খানিকটা লম্বা। চেহারা দেখেই অনেকেই ওই প্রাণীটিকে নীলগাই ধরে নিয়েছিল। এরপরে শনিবার বিকেলে প্রাণীটির দেখা মেলে সাগরপাড়ার সীসাপাড়ায় গমের খেতে। সেই সময় প্রাণীটিকে দেখতে ভিড় জমে যাওয়ায় দ্রুত স্থান পরিবর্তন করে সেটি। পরে পুলিসের তরফে ওই এলাকায় খোঁজ চালিয়েও সেটির আর পাত্তা পাওয়া যায়নি। তবে রবিবার সন্ধ্যায় প্রাণীটির পুনরায় দেখা মেলে রানিনগরের শেখপাড়ার বাজারে। সেটিকে নীলগাই ধরে নিয়ে অনেকেই তার বিচরণের ভিডিও ধারণ করে। সেই সব ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই বিভিন্ন ক্যাপশনে বইয়ের পাতায় দেখা প্রাণীটিকে বাস্তবে দেখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেন। চায়ের দোকানগুলিতেও চর্চা চলতে থাকে।
রানিনগরের রাফিজ বিশ্বাস বলেন, আগে বইয়ের পাতায় নীলগাইয়ের ছবি দেখেছিলাম। কিন্তু একেবারে বাড়ির সামনে প্রাণীটির দেখা মিলবে স্বপ্নেও ভাবিনি। আমার ছেলেও প্রাণীটিকে দেখে বেশ মজা পেয়েছে। স্থানীয়রা বিষয়টিকে নিয়ে চর্চা করলেও প্রাণীটিকে নিয়ে বনদপ্তরের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। বনদপ্তরের এক অধিকারিক বলেন, আমাদের কাছে এখনও সেই রকম কোনও খবর নেই। প্রাণীটি নীলগাই কি না, তাও স্পষ্ট নয়।
তবে বনদপ্তর যাই বলুক না কেন, গত কয়েকদিনে সীমান্ত এলাকায় বেশ শোরগোল ফেলে দিয়েছে অজানা প্রাণীটি।