Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওসির বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ! মামলা হাইকোর্টে

‘তোলা’ না দেওয়ায় মৌসুনি দ্বীপের এক রিসর্ট মালিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছিল ফ্রেজারগঞ্জ থানার ওসির বিরুদ্ধে।

ওসির বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ! মামলা হাইকোর্টে
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘তোলা’ না দেওয়ায় মৌসুনি দ্বীপের এক রিসর্ট মালিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছিল ফ্রেজারগঞ্জ থানার ওসির বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই ওসির বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন রিসর্ট মালিক। এর আগে পুলিস সুপারকে দিয়ে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগ, নির্দেশের পরও তাদের উপর অভিযুক্ত তোলাবাজরা তো বটেই, পুলিসের তরফেও চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রশাসন ও ফ্রেজারগঞ্জ থানায় যোগাযোগ করলেও কোনও সুরাহা হয়নি। তাই এবার সরাসরি ফ্রেজারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধি সরকারকে তোলাবাজিতে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে রিসর্ট কর্তৃপক্ষ। মামলায় সিবিআই ও ইডিকে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধি সরকার বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় কিছু ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই রিসর্ট মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমাকে দুর্নাম করতে এই মামলা।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ