Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবস্থানে অনুমতি

অবস্থানে অনুমতি
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলায় পূর্বনির্ধারিত দিন পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন চিকিৎসকরা। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে সোমবার জানিয়ে দিল হাইকোর্ট। এর আগে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্সকে ২৬ তারিখ পর্যন্ত কর্মসূচি চালানোর অনুমতি দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। ২৪ ও ২৫ তারিখ সেই কর্মসূচি বন্ধ রাখার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এদিন সিঙ্গল বেঞ্চের দেওয়া শর্ত একটু কাটছাঁট করে ২০০ জনের পরিবর্তে ১০০ জনের উপস্থিতিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এদিকে, আজ মঙ্গলবার বারাসতে মিড ডে মিল কর্মীদের কর্মসূচির অনুমতি দিয়েছে হাইকোর্ট। প্রশাসনিক ভবনের সামনে জমায়েত করে তাঁরা সিএমওএইচের কাছে ডেপুটেশন দিতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট।
Advertisement
সম্পর্কিত সংবাদ