Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রমিক আবাসন সংস্কারে বাধা, উত্তেজনা বাউড়িয়ায়

মিলের শ্রমিক আবাসন সংস্কারের সময় পুলিশ পৌঁছে কাজে বাধা দেওয়ায় উত্তেজনা ছড়াল বাউড়িয়া ফোর্টগ্লস্টার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজন বাউড়িয়া গ্লস্টার জুটমিল চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখান।

শ্রমিক আবাসন সংস্কারে  বাধা, উত্তেজনা বাউড়িয়ায়
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মিলের শ্রমিক আবাসন সংস্কারের সময় পুলিশ পৌঁছে কাজে বাধা দেওয়ায় উত্তেজনা ছড়াল বাউড়িয়া ফোর্টগ্লস্টার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজন বাউড়িয়া গ্লস্টার জুটমিল চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাউড়িয়া ও উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নামানো হয় র‍্যাফ। সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ চলে। প্রশাসনের পক্ষ থেকে ২০ ফ্রেব্রুয়ারি ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রমিক আবাসনের বিভিন্ন ব্লকে কয়েক হাজার পরিবার বসবাস করে। সম্প্রতি জুটমিল কর্তৃপক্ষ বিভিন্ন ব্লকের আবাসনের গেটে নোটিস টাঙিয়ে জানিয়ে দেয়, আবাসনের ঘর বা সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না। অভিযোগ, বৃহস্পতিবার সকালে আবাসনের এক আবাসিক তাঁর ঘর মেরামত করার সময় পুলিশ এসে কাজে বাধা দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁরা এবং তাদের পরিবারের সদস্যরা জুটমিল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এইসব শ্রমিক আবাসন নিয়ে জটিলতা চলছে। ঘরগুলির বেহাল অবস্থা। মিল কর্তৃপক্ষ আবাসন সংস্কার না করে উলটে বাধা দিচ্ছে। তাঁদের অভিযোগ, বংশ পরম্পরায় অনেক শ্রমিক এই জুটমিলে কাজ করলেও এমন পরিস্থিতি এই প্রথম। আবাসিক রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, আবাসনগুলি কাদের অধীনে সেটাও স্পষ্ট নয়। আমাদের দাবি, বিষয়টি পরিষ্কার হোক তারপরে জুটমিল কর্তৃপক্ষ নোটিস দেবে বা সংস্কারের কাজে বাধা দেবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ