নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালেই ফের নড়েচড়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ শুক্রবার হুগলির উত্তরপাড়ায় এক চাটার্ড অ্যাকাউন্টের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায় ইডি। ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ এই চাটার্ড অ্যাকাউন্টের বিরুদ্ধে।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি বিদ্যুৎ প্ল্যান্টের টাকা ঘুরপথে ভুয়ো কোম্পানি খুলে কলকাতায় পাচার করা হয়েছিল বলে অভিযোগ। টাকার অঙ্কটি ছিল প্রায় ২৯০ কোটি টাকা। তদন্তকারীদের দাবি ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা সহ হাওড়া, আসানসোলেও তল্লাশি চলছে। আরও অভিযোগ, একটি কোম্পানি বিদ্যুৎ প্ল্যান্টের এর জন্য ব্যাংক থেকে ঋণ নেন। এই টাকা প্রজেক্টে কাজে না লাগিয়ে পাচার করা হয় ভুয়ো কোম্পানির মাধ্যমে। এই কাজে কয়েকজন সিএ হেল্প করেন। তাঁরা এই কাগুজে কোম্পানি খুলে টাকা পাচার করতে হেল্প করেন।
এখনও পর্যন্ত তল্লশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এই তল্লাশির ঘটনায় অভিযুক্ত চাটার্ড অ্যাকাউন্ট জানান, আদালতের অনুমতি নিয়েই ইডির আধিকারিকরা আজ তল্লাশি চালাতে বাড়িতে এসেছেন। আধিকারিকরা তদন্ত করছে। পাশাপাশি এর সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অভিযুক্ত। ২৯০ কোটি টাকার এই আর্থিক লেনদেনে কারা কারা জড়িত এবং কী ভাবে ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পাচার করা হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।



