Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

অবসর নিলেন শরৎ কমল

পেশাদারি টেবিল টেনিস থেকে বিদায় নিলেন শরৎ কমল। চলতি মাসের শেষেই প্যাডেল তুলে রাখার কথা জানিয়েছেন তিনি। তারকা খেলোয়াড়ের এই সিদ্ধান্তে অবসান হতে চলেছে ২২ বছরের বর্ণময় এক অধ্যায়।

অবসর নিলেন শরৎ কমল
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: পেশাদারি টেবিল টেনিস থেকে বিদায় নিলেন শরৎ কমল। চলতি মাসের শেষেই প্যাডেল তুলে রাখার কথা জানিয়েছেন তিনি। তারকা খেলোয়াড়ের এই সিদ্ধান্তে অবসান হতে চলেছে ২২ বছরের বর্ণময় এক অধ্যায়। উল্লেখ্য, প্যারিস ওলিম্পিকসে পতাকা বাহক নির্বাচিত হয়েছিলেন তিনি। ওলিম্পিকসে পদক ভাগ্য সাথ না দিলেও তাঁর সাফল্যের খতিয়ান নেহাত কম নয়। বাইশ বছরের কেরিয়ারে তাঁর সংগ্রহ সাতটি সোনা, তিনটি রুপো ও ন’টি ব্রোঞ্জ। তিনি বলেন, ‘থামতে একদিন হতোই। তাই ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ