Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অবশেষে শুরু বোল্ডার রপ্তানি

অবশেষে শুরু বোল্ডার রপ্তানি
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: অবশেষে রবিবার বোল্ডার রপ্তানি চালু হল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে। এতে খুশি দুই দেশের ব্যবসায়ীরাই। উল্লেখ্য, বোল্ডারের দর কমানোর দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে এই স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার আমদানি বন্ধ রেখেছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এনিয়ে আলোচনা করতে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা সীমান্তে বৈঠকও করেছিলেন। টানা ২২ দিন বোল্ডার রপ্তানি বন্ধ হয়ে থাকায় ৩০ কোটিরও বেশি টাকার বাণিজ্যে ক্ষতি হয়েছে। এই অবস্থায় সকলেই চাইছিলেন দ্রুত সমস্যা মিটুক। চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার বলেন, বোল্ডার আমদানি করা নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে একটা দ্বিমত তৈরি হয়েছিল। এদিন এনিয়ে ফের তাঁদের সঙ্গে কথা হয়েছে। আর কোনও সমস্যা নেই বলে তাঁরা আশ্বাস দিয়েছেন। এরপরই  বোল্ডার রপ্তানি চালু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ