Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অবশেষে জমিজট কাটল ধূপগুড়িতে

অবশেষে জমিজট কাটল ধূপগুড়িতে
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: জমি অধিগ্রহণের ১৪ বছর পর জাতীয় সড়কের জমিজট কাটল ধূপগুড়িতে। চূড়ান্ত মাপজোখের পর অবশেষে ধূপগুড়ির বোরাগাড়ি মৌজায় জমিজট কাটিয়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করল জলপাইগুড়ি জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত ভেমটিয়া মৌজার জমি নিয়ে চলা সমস্যার সমাধান হয়নি। শীঘ্রই সেই সমস্যারও সামাধান হওয়ার আশা করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ‌। ক্ষতিপূরণ পাওয়া এক জমির মালিক সুবোধ রায় বলেন, অধিগৃহীত জমির ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। আরও কিছু টাকা বাকি আছে। ধূপগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিংকে এ ব্যাপারে জেলা প্রশাসন দায়িত্ব দিয়েছিল। রাজেশবাবু বলেন, গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা হচ্ছে। সাধারণ মানুষ যথেষ্ট সহায়তা করছে। আশা করছি, বাকি জমির জটিলতাও শীঘ্রই মিটবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ