সংবাদদাতা, কুমারগ্রাম: শুক্রবার শামুকতলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চোলাই ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল। হাতিপোঁতা, কাঞ্জালিবস্তি, জয়ন্তী চা-বাগান, কোহিনুর চা-বাগান, শামুকতলায় অভিযানে নামে আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল। ২০লিটার চোলাই এবং ৩৫০লিটার উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেয় আবগারি কর্মীরা। ওই এলাকাগুলিতে লুকিয়ে চলছিল অবৈধ মদের রমরমা কারবার। শুক্রবার আচমকা এলাকাগুলিতে হানা দেয় আবগারি দপ্তর। মেলে সাফল্য।



