Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিযুক্তরা জামিন পাওয়ায় আতঙ্কিত তৃণমূল প্রধান ও তাঁর স্বামী

অভিযুক্তরা জামিন পাওয়ায় আতঙ্কিত তৃণমূল প্রধান ও তাঁর স্বামী
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: দুষ্কৃতী হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায় ও তাঁর স্বামী কুশল প্রামাণিক। কারণ হিসেবে শুক্রবার দম্পতির দাবি, বৃহস্পতিবার আমরা নির্দিষ্টভাবে তিনজনের বিরুদ্ধে আমাদের বাড়িতে হামলার অভিযোগ জানাই। তার মধ্যে পুলিস দুজনকে গ্রেপ্তার করলেও পরে জেলা আদালত থেকে তাদের জামিন হয়ে গিয়েছে। অধরা আরও একজন। তাই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি। যদিও, জেলা পুলিস আমাদের বাড়িতে পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমরা শীঘ্রই অভিযুক্তদের জামিনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হব। 
Advertisement
বৃহস্পতিবার ভোর রাতে আচমকা দুষ্কৃতী হামলার ঘটনাটি ঘটে মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়িতে। মহিলা পঞ্চায়েত প্রধানের বাড়িটি রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর এলাকায়। তাঁর স্বামী কুশল প্রামাণিকও জেলা যুব তৃণমূলের সহ সভাপতি। অভিযোগ, ওই ভোররাতে সাড়ে তিনটে থেকে পৌনে চারটে নাগাদ দুষ্কৃতীরা ওই বাড়ির উপর চড়াও হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে তাণ্ডব। বোমাবাজি ও গুলির শব্দ শোনা যায়। বড়বড় পাথর, ইট ওই বাড়ি লক্ষ্য করে ছোঁড়ে কয়েকজন। প্রায় এক ঘণ্টা ধরে চলা মুহুর্মুহু ইট ও পাথর বৃষ্টিতে বাড়ির বেশ কয়েকটি জানালা, দরজার কাঁচ ভেঙে যায়। এরপর খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে আসে। দফায় দফায় দু’জন অভিযুক্তকে পাকড়াও করা হয়। যদিও রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের বলেন, তদন্ত এগচ্ছে। আমরা সবদিক নজর রাখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ